শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 16, 2023,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

অবশেষে ফুরোতে যাচ্ছে অপেক্ষা। আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে এমন তথ্যই জানা গেছে।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, কোপা আমেরিকা থেকে ফিনালিসিমার শিরোপা এবং সাফল্যের মুকুটে সবশেষ সংযোজন বিশ্বকাপের আরাধ্য সোনালি ট্রফি। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে একের পর এক সাফল্য আলিঙ্গন করেছে আকাশী-সাদারা। এত সফল একজন কোচের সঙ্গে তবুও কেন চুক্তি নবায়নে দেরি হচ্ছে-এমন প্রশ্ন ছিল সবার। তবে আলবিসেলেস্তে সমর্থকদের সেই অপেক্ষা শেষ হচ্ছে এবার।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্ক্যালোনির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। এবার নতুন করে চুক্তি হতে যাচ্ছে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। অবশ্য এমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন এএফএ’র প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখানোর সংবাদ সম্মেলনে ক্লদিও তাপিয়া বলেছিলেন, সুখবরের জন্য অপেক্ষা করুন। তিনি বলেন, আমরা সবসময় সুখবর দিতে চাই। সুতরাং সুখবরের প্রত্যাশা করুন।

আসন্ন মার্চে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তার আগেই স্ক্যালোনির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। বর্তমানে স্পেনের মায়োর্কায় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই মাস্টারমাইন্ড।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo