শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

দেশে ফিরেছেন সাকিব আল হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 13, 2022,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

শুক্রবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করার কথা নাজমুল হাসান পাপনের। দেশসেরা এ অলরাউন্ডারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।

এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড।

গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান। যার বিষয়বস্তু ছিল, বেট উইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয় ক্রিকেটাঙ্গন।

নাজমুল হাসান পাপন জানান, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি।

এমন কড়া হুঁশিয়ারির পর টনক নড়ে সাকিবের। ঐ রাতেই সাকিব চুক্তি বাতিলের বিষয়টি বিসিবিকে লিখিত জানান।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo