শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 9, 2023,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালে খেলবেন তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে এই ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ তথ্য নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

তিনি বলেন, ‘আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।’

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল। তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার।

সেই ধারাবাহিকতায় তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েকদিন আগেই সাকিব যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। ফলে সেই জায়গায় এবার দেশের ক্রিকেটের আরেক তারকা তামিমকে নিয়েছে বরিশাল।

আগামী বছরের (২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি) পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo