শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

আজকে শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 9, 2023,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে
Bangladesh Mehidy Hasan Miraz (R) celebrates with his teammates after the dismissal of the Englands Dawid Malan (unseen) during the second international one day cricket match between Bangladesh and England at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on March 3, 2023. (Photo by Munir uz ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

\এশিয়া কাপে আরও একবার বাঁচা মরার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। এখন পর্যন্ত টুর্নামেন্টের তিন ম্যাচে তিন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বেলা সাড়ে তিনটায় মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে এসেও দেখা যাবে পরিবর্তন। টিকে থাকার লড়াইয়ে ভাল কিছুই করতে চায় দলের খেলোয়াড়রা।

কলম্বোর প্রেমাদাসার স্টেডিয়াম ঐতিহাসিকভাবেই স্পিনবান্ধব। একইসঙ্গে ব্যাটিং সহায়ক হিসেবেও বেশ নাম আছে এর। পিচের কথা মাথায় রেখে, দল সাজানোর ক্ষেত্রেও আসছে পরিবর্তন। অন্তত গতকালের ট্রেনিং সেশনে তেমন আভাসই মিলেছে। দলে আসতে পারেন এনামুল বিজয়

এদিন বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া থাকবেন লিটন দাস। তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম। সাতে আফিফ হোসেন। আট নম্বরের জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদি। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে।

এছাড়া নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলামকে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo