শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 30, 2023,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

দশ বছর আগে রাজধানীর বাড্ডা থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ (সোমবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন— মান্নান মোল্লা, কামরুজ্জামান স্বপন, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, শাকিল আহমেদ, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী।

আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এ ছাড়া ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আতিকুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়া ৭টার দিকে প্রগতি সরণির আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি বাসে আগুন দেন।

এ ঘটনায় ওইদিনই বাড্ডা থানার উপ-পরিদর্শক রহমত আলী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম ২০১৪ সালের ২০ এপ্রিল ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo