শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

হোসনাবাদে ধানের শীষের জনসমুদ্রে পরিনত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 31, 2026,
  • 104 সংবাদটি পঠিক হয়েছে

হোসনাবাদে ধানের শীষের জনসমুদ্রে পরিনত

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসভা জনসমুদ্রে রূপ নেয়। কানায় কানায় পূর্ণ মাঠে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, আমি অতীতেও জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছি। কিন্তু বেতাগী উপজেলার অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করুন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং জঙ্গিবাদী ও উগ্রবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। জামায়াতে ইসলামীর মতো সংগঠনকে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

নুরুল ইসলাম মনি অভিযোগ করেন, কিছু চরমপন্থী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ভেতরে ঢুকে গোপন তৎপরতা চালিয়েছে দীর্ঘদিন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের ফাঁদে পা না দিয়ে উন্নয়নের পক্ষে অবস্থান নিতে হবে।

জনসভায় তিনি বেতাগীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বেতাগীর মানুষ ধানের শীষের বিজয় চায়। আপনারাই আমার শক্তি ও সাহস। আপনাদের সমর্থনেই আমরা বিজয়ের পথে এগিয়ে যাবো।

সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo