শিরোনামঃ

বরিশালে ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে এইচপিসি বিডিসি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 20, 2026,
  • 79 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে এইচপিসি বিডিসি!

ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের ন্যায় এবারেও ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হেল্প দ্যা পুওর চিলড্রেন এবং ব্লাড ডোনেট ক্লাব। বরিশালের সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন হেল্প দ্যা পুওর চিলড্রেন (এইচপিসি) এবং ব্লাড ডোন্ট ক্লাব (বিডিসি) এর নেতৃবৃন্দরা। সংগঠনের প্রধান মোঃ মাহাবুব হোসেনের তত্ত্বাবধানে সংগঠনের আজীবন সদস্য সচিব বরিশাল জাতীয়তাবাদী দল বিএনপি র সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা বরিশাল ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জাহিদুর কবীর জাহিদের সভাপতিত্বে বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক লিটু সহ সংগঠনের নেতৃবৃন্দরা ১৮ মার্চ বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্নের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কয়েক শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ১০ টাকায় ঈদের বাজারের কর্মসূচি উদ্ভোদন করেন। সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন হেল্প দ্যা পুওর চিলড্রেন (এইচপিসি) এবং ব্লাড ডোনেট ক্লাব (বিডিসি) এর সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান মোঃ মাহাবুব হোসেনের আয়োজিত “১০ টাকায় ঈদের বাজার” কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা যায়, ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য বিশেষ এই বাজারের আয়োজন করা হয়। এ সময় প্রত্যেককে ১০ টাকার বিনিময়ে ১ কেজি পোলাও চাউল, ৫০০ গ্রাম সেমাই, ২৫০ গ্রাম গুড়া দুধের প্যাকেট,১ কেজি চিনি। যা প্রতিটি পরিবার মাত্র ১০ টাকার বিনিময়ে সংগ্রহ করার সুযোগ পায়। ফলে অনেক নিম্ন আয়ের পরিবার স্বল্প খরচে ঈদের বাজার করতে পেরে স্বস্তি প্রকাশ করেন। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, মানুষের কল্যাণে পূর্বের ন্যায় ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে সংগঠন। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এমন উদ্যোগ দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ অনেক অসহায় পরিবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo