শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 9, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

 

নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একই অফিসে কর্মরত অপর দুই কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের সময় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিদর্শনে অবস্থান করলেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক দপ্তরি এসে অফিসের তালা খুলে দেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার স্থানীয় বাসিন্দা ও পার্শ্ববর্তী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এতে তিনি জানতে পারেন, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মস্থলে আসেন না।

মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, অফিস প্রধান হিসেবে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি দায়িত্ব পালনে চরম অবহেলা ও গুরুতর অপরাধ। এ কারণে অভিযুক্ত উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া কার্যালয়টিতে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত না থাকার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে যথাসময়ে অফিসে কাউকে না পাওয়া সরকারি দায়িত্বে চরম অবহেলার প্রমাণ। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সুপারিশ ও নির্দেশনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলেই ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে সাময়িক বরখাস্তের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খান দৈনিক এ দিন প্রতিবেদক কে বলেন, আমাকে কেন বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে, সেটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo