শিরোনামঃ

কালকিনিতে ঈদের ছুটিতে চালু ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 24, 2026,
  • 72 সংবাদটি পঠিক হয়েছে

কালকিনিতে ঈদের ছুটিতে চালু ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা

কালকিনি প্রতিনিধি: ঈদের ছুটিতেও মাদারীপুরের কালকিনি উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সেবাসহ জরুরি কার্যক্রম চালু ছিল

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, শিকারমঙ্গল, বাঁশগাড়ি ও কাজীবাকই ইউনিয়ন কেন্দ্রগুলোতে মোট ৯টি ডেলিভারি সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, ছুটির সময়েও নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

স্থানীয়দের দাবি, যেসব কেন্দ্রে জনবল সংকট রয়েছে সেখানে দ্রুত নিয়োগ দিয়ে সেবা আরও জোরদার করা হোক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo