শিরোনামঃ

কালকিনিতে জাল টাকাসহ যুবক আটক, মূল হোতার খোঁজে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 24, 2026,
  • 78 সংবাদটি পঠিক হয়েছে

কালকিনিতে জাল টাকাসহ যুবক আটক, মূল হোতার খোঁজে পুলিশ

 

কালকিনি-ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় জাল টাকাসহ মো. আজিজুল বেপারী (২৪) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃত আজিজুল বেপারী উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের মো. নাসির বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলমের নির্দেশনায় এসআই মিঠুন বৈদ্য সঙ্গীয় ফোর্স নিয়ে রমজানপুর এলাকায় অভিযান চালান। এসময় জাল টাকার সঙ্গে জড়িত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আজিজুল বেপারীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে জাল টাকার এই চক্রের মূল হোতাসহ জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo