শিরোনামঃ

বরিশালে পরিত্যক্ত ছাত্রাবাসে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 27, 2026,
  • 80 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::  বরিশালে পরিত্যক্ত ছাত্রাবাসে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ।

 

বরিশাল নগরীর মুন্সি গ্রেজ উত্তর বগুড়া রোড (কবি জীবনানন্দ দাশ সড়ক) এলাকার পুরনো জমিদার বাড়ি সংলগ্ন আম্বিয়া হসপিটাল-এর পাশে অবস্থিত বিএম কলেজের ছাত্রাবাস-এর পুরনো ছাত্রাবাস ভবনকে ঘিরে মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এ ভবনটি অপরাধীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়মিত আড্ডা বসে এবং সেখানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের লেনদেন হয়। পাশাপাশি জুয়ার আসর এবং অস্ত্র মজুদেরও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কিছু স্থানীয় ও ভাড়াটিয়া তরুণ এসব কর্মকাণ্ডে জড়িত এবং তাদের মধ্যে কয়েকজন উঠতি সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত।

এলাকাবাসীর অভিযোগ, ওই ভবনের আশপাশে দেশীয় অস্ত্র যেমন রামদা, দা, কুড়ালসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র মজুদ রাখা হয়েছে, যা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার ঝুঁকি তৈরি করছে এছাড়াও প্রাই অস্ত্রের মহড়া দিয়ে ভয়-ভীতি প্রদর্শন কোপাকুপি ও মারামারির মতো ঘটনা ঘটে থাকে ।

 

এছাড়াও ভবনের সামনে ও পেছনের খালি জায়গা এবং মাঠের চারপাশ দখল করে দোকানঘর নির্মাণ ও ভাড়া দেওয়ার মাধ্যমে একটি প্রভাবশালী চক্র আর্থিক সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, অতীতে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একটি গোষ্ঠী এ এলাকায় প্রভাব বিস্তার করে এসব কার্যক্রম পরিচালনা করত এবং বর্তমানে সেই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo