শিরোনামঃ

বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুবাশ্বির আমিনের মাদক সেবনের ছবি ভাইরাল।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 27, 2026,
  • 96 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুবাশ্বির আমিনের মাদক সেবনের ছবি ভাইরাল।

 

 

বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল

অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুবাশ্বির আমিন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এ ছবিকে অভিনয় বলে দাবি করেছেন অভিযুক্ত ওই ছাত্রনেতা।

 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে এ ছবি দেখা যায়। এতে ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হাফিজ তার ফেসবুকে ছবিটি শেয়ার করেন। ছবিতে মুবাশ্বিরের মুখে একটি মাদক সেবনের দ্রব্য, হাতে লাইটার ও কাগজ দেখা যায়।

 

ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও এটি শেয়ার করেন। পরে শাখা ছাত্রদলের অনেক নেতাকর্মীকেও ছবিটি ফেসবুকে শেয়ার করতে দেখা যায়।

 

অভিযুক্ত মুবাশ্বির আমিন বলেন, ২০২৩ সালের শেষের দিকে দ্বিতীয় বর্ষে পড়াকালীন শহীদ জিয়া হলে একটি অভিনয়ের দৃশ্য থেকে তোলা ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটি কোনো মাদকসংক্রান্ত বিষয় নয়; বরং র্যাগিং সংস্কৃতির অংশ হিসেবে করা একটি অভিনয় ছিল। অতীতেও এ ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে প্রক্টরের কাছে অভিযোগ দেব।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, আমি এ বিষয়ে অবগত নই। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo