শিরোনামঃ
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত বরিশালের নগর পিতা হওয়ার লড়াই: তপশিল ঘোষণার আগেই সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি বরিশালে অবৈধ অটোরিকশার পেটে যাচ্ছে প্রতিদিন ৬২ লাখ টাকার বিদ্যুৎ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে, অল্প পুঁজিতে ঘুরে দাঁড়াচ্ছেন প্রান্তিক কৃষক করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, বরিশালে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭ পিরোজপুরে সুপারি চারা খেয়ে ফেলায় ২ ছাগলের পা বেধে খালে ফেলে হত্যা নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গণপরিবহন পিংক বাস বরিশাল চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিল

পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, May 1, 2026,
  • 81 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

 

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে হাফসা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ইমামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফসা  ইমামগঞ্জ এলাকার বাসিন্দা সুমন আহমেদের মেয়ে।

 

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে ডুবে যায় হাফসা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত গোদাগাড়ী উপজেলা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সকল প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo