শিরোনামঃ
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ আশ্বাসে বছর পার, মাঠে কচু গাছ লাগিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের ক্ষোভ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার ৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী কমানোর একদিন পরেই বাড়ল স্বর্ণের গহনা দাম ২ সন্তান নিয়ে ঘর ভাড়া পরিশোধ করতে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি করলেন রেহানা এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামিকাল ১০ আগস্ট, যেভাবে জানবেন ফলাফল

বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 9, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ’র যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় বিএমপি সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা হয়।

নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ এবং জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যাশা জেগে উঠেছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সাংবাদিকরা নগরীর সার্বিক নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

সভায় বিএমপি’র ঊর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিশনারের সঙ্গে বরিশালের গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিক মতবিনিময়ের সূচনা হয়।

সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আবু রায়হান মুহাম্মদ সালেহকে নিয়োগ দেয়া হয়। গত ৫ আগস্ট তিনি পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি অতীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo