শিরোনামঃ
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ আশ্বাসে বছর পার, মাঠে কচু গাছ লাগিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের ক্ষোভ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার ৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী কমানোর একদিন পরেই বাড়ল স্বর্ণের গহনা দাম ২ সন্তান নিয়ে ঘর ভাড়া পরিশোধ করতে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি করলেন রেহানা এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামিকাল ১০ আগস্ট, যেভাবে জানবেন ফলাফল

বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 9, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে এক সঙ্গে ৪৬ মণ ইলিশ ধরা পড়েছে। বিপুল পরিমাণ এই ইলিশ মহিপুর মৎস্য বন্দরে নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়। দীর্ঘদিন পর এক সঙ্গে এত ইলিশ ধরা পড়ায় উচ্ছ্বসিত জেলে ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ঘটনাটি ঘটে পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে। এফবি জুনায়েদ নামের ট্রলার নিয়ে ১৬ জন জেলেসহ সাগরে জাল ফেলার পর এক টানেই উঠে আসে ২ হাজার ২শ’টি ইলিশ, যার মোট ওজন ৪৬ মণ।

শুক্রবার বিকেলে মহিপুর মৎস্য আহরণ কেন্দ্রের ‘মনোয়ারা ফিস’ আড়তে এসব মাছ বিক্রির জন্য আনা হলে কৌতুহলী স্থানীয় বাসিন্দা ও পাইকারদের উপচে পড়া ভিড় জমে। খোলা নিলামের মাধ্যমে ২৪ মণ বড় সাইজের ইলিশ ২৭ লাখ ৬০ হাজার টাকা এবং ২২ মণ মাঝারি সাইজের ইলিশ ২০ লাখ ৯০হাজার টাকায় বিক্রি হয়।

এ বিষয়ে এফবি জুনায়েদ ট্রলারের মাঝি আলমগীর বলেন, ‘গত বৃহস্পতিবার ১৬ জন জেলেকে নিয়ে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় জাল ফেলি। একবার টান দেয়ার পরই ২হাজার ২শ’ পিস ইলিশ উঠে আসে। প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় চালানের ইলিশ পেলাম। দীর্ঘদিনের লোকসানের পর এই মাছ পেয়ে খুব ভালো লাগছে।’

মাছ বিক্রির সার্বিক বিষয়ে মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন জানান, দীর্ঘদিন পর বাজারে এত বড় চালানের ইলিশ এসেছে। বর্তমানে বাজারে দর ভালো থাকায় জেলেরা ন্যায্য দাম পেয়েছেন। সাধারণত একসঙ্গে এত বড় আকারের ইলিশ পাওয়া যায় না।

সাগরে মাছের বর্তমান পরিস্থিতি নিয়ে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কিছুদিন আগেও সাগরে ইলিশের খরা ছিল, তবে এখন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এক ট্রিপেই ৪৬ মণ ইলিশ পাওয়ার ঘটনায় উপকূলের জেলেদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সামনে ইলিশ ধরার পরিমাণ আরও বাড়বে। এতে জেলে ও আড়তদারসহ সবাই লাভবান হবেন

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo