শিরোনামঃ
ঘনীভূত হতে পারে লঘুচাপ, ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার, গোলাম রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বরিশালে সড়ক ও জনপদের প্রকৌশলী নাজমুলকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ  বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারে ২০ রুপি দেওয়ার পরিকল্পনা ছাত্রদলের ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত বাগান থেকে যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার

পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 12, 2026,
  • 43 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে দুটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে বিসমিল্লাহ মেডিকেল হলের মালিক মো. শাহজাহান এবং জ্যাকলিন ফার্মেসির মালিক মো. সারোয়ার হোসেনকে অর্থদণ্ড দেওয়া হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। এ সময় পিরোজপুরের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালি এবং নেছারাবাদ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo