শিরোনামঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বরিশালে পাসপোর্ট অফিসে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আটক ২ নারী পিরোজপুরে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ ও ধ্বংস ৪৫ বছরেও হয়নি সংস্কার: চরম ঝুঁকিতে পাথরঘাটার ৩ খাদ্যগুদাম বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড বরিশালে বমি নিয়ে আসা অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের চিকিৎসা

বরিশালে পাসপোর্ট অফিসে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আটক ২ নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 21, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: বরিশালে পাসপোর্ট অফিসে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আটক ২ নারী

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অন্যের নামে ফিঙারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন ব্রিজ এলাকার হোসেন আলীর মেয়ে রুহি আক্তার এবং বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার মো. শহীদের মেয়ে জাফরিন আক্তার।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার বাসিন্দা শিল্পী আক্তারের নামে পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় রুহি আক্তারকে শনাক্ত করা হয়। এ সময় তার সহযোগী জাফরিন আক্তারকেও আটক করা হয়।

জানা যায়, রুহি আক্তারের নিজস্ব কোনো জাতীয় পরিচয়পত্র নেই। পাকিস্তান যাওয়ার উদ্দেশে পরিকল্পিতভাবে অন্যের পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন তিনি। পাসপোর্ট সংগ্রহের উদ্দেশ্যে গত প্রায় নয় মাস ধরে তিনি বরিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo