শিরোনামঃ
জিয়াউল আহসানের মামলায় ভয়াবহ বর্ণনা, ১০০ মরদেহের সন্ধান মিলেনি   আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় অসন্তোষ ঝটপট ফুলপিঠা তৈরির রেসিপি সৌদির দুই বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুতির, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে আপত্তিকর বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক বাড়লো ভোজ্যতেলের দাম বরিশালে নেশার টাকার বিরোধে মাকে হত্যা, খুনি ছেলে আটক যে জিকিরে মহান আল্লাহ প্রিয় হবেন

পিরোজপুরে খেলতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 25, 2026,
  • 51 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরে খেলতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের জিয়ানগরে সড়কে খেলতে গিয়ে অটোরিকশা চাপায় আবির (১১) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহতরা হলেন- মরিয়ম (৩), নুহা (১১) ও অটোরিকশা চালক মামুন শেখ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড় দিলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রীরাও আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, অটোরিকশা চালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo