শিরোনামঃ

পাথরঘাটায় সড়কে প্রান গেল মা ও মেয়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 12, 2022,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

 

বরগুনার পাথরঘাটায় মাহিন্দ্রা টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সা’র মুখোমুখি সংঘর্ষে মা পারুল বেগম ও তাঁর ৪ বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর-লেমুয়া সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে ঘটনা ঘটে।

নিহত প‍ারুল ও আব্দুল্লাহ বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিসাখালী গ্রামের মো. হিরন মিয়ার স্ত্রী ও শিশু সন্তান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারুল বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় তাঁর ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তিনি বড়ইতলা ফেরীঘাট হয়ে বাইনচটকি ফেরিঘাট থেকে ইজিবাইক যোগে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া-শতকর সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা মাহিন্দ্রা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মা পারুল বেগম ও তার শিশু সন্তান আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo