শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ঝালকাঠিতে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 14, 2022,
  • 301 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই বেলাল হোসেন (৩৫)। সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বড়ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তাঁর চাচাতো ভাই আল আমিনের বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে বড় ভাই নুরুল হক হাওলাদার ঘরের ভেতরে ঢুকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা এসে অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে আটক করে। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে আটক নুরুল হককে সোপর্দ করে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo