শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়াকাটায় ৫ মণ শাপলাপাতা মাছ জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 7, 2023,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে ৫ মণ ওজনের নিষিদ্ধ ৭টি শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এসব মাছ জব্দ করা হয়।

তবে এ সময় ওই ঘরের মালিক রহিম ভান্ডারিকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে এসব মাছ কোস্টকার্ড স্টেশনে মাটিতে পুঁতে ফেলা হয়।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারের তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়। সাতটি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি। অসাধু জেলেদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo