শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলিত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 20, 2023,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী রিবনা শাহরিনের (২০) অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ।

ববি ক্যাম্পাস সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাস থেকে বুধবার (১৯ জুলাই) রাতে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিন ববির ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।

ওসি আব্দুর রহমান মুকুল জানান, ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি রুমে শাহরিন একা বাস করতেন। তাই অন্য মেস শিক্ষার্থীদের সঙ্গে তার যোগাযোগ কম ছিল। দুই দিন ধরে তার খোঁজ না পেয়ে বুধবার সন্ধ্যায় ছাত্রীর বাবাসহ কয়েকজন ছাত্রী নিবাসে যায়। তখন রুম ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে মেয়ের অর্ধগলিত মরদেহ ঝুলতে দেখতে পান বাবা। তারপর পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ববি প্রক্টর খোরশেদ আলম জানান, মরদেহের ধরন দেখে মনে হচ্ছে, ২-৩ দিন আগে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়েছে। শাহরিন একা বসবাস করতো। তাই অন্য শিক্ষার্থীরা দুই তিন দিনে তার কোনো খোঁজ নেয়নি।

বন্দর থানা পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, পরিবার সূত্রে জানা গেছে, শাহরিনের একা থাকার প্রবণতা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo