শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে কিশোরকে কুপিয়ে হ’ত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 16, 2023,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের মুলাদী উপজেলায় জমির বিরোধে কিশোর রায়হান সরদারকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার চাচাত ভাই ইয়াসিনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই ইমরান আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা মাদ্রাসার হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর চাচা করিম ও তার ছেলে ইয়াসিনসহ পরিবারের সবাই পালিয়েছেন।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মাহবুবুর।

নিহত রায়হান সরদার (১৭) ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তার ভাই ইমরান সরদারকে (৩২) গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুবুর বলেন, বাড়ির সীমানার জমি নিয়ে দুইভাই ইমরান ও রায়হানের সঙ্গে তার চাচা করিম সরদারের বিরোধ আছে। তারা চাচা করিমের বাড়ির মধ্যে জমি পাওয়ার দাবি করে সুপারির গাছের চারা রোপণ করতে যান। জমি তারা পাবে না দাবি করে। তখন সেখানে বেড়া দিতে যান চাচা করিম ও তার ছেলে ইয়াসিন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইয়াসিন ধারালো ছুরি নিয়ে রায়হান ও ইমরানকে কুপিয়ে জখম করে।

ওসি আরও বলেন, রায়হানের ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করা হয়েছে। তাই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo