শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত

বহিষ্কার হওয়া ঝালকাঠির তিন নেতাকে দলে ফেরাল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 24, 2023,
  • 265 সংবাদটি পঠিক হয়েছে

প্রায় দুই বছর আগে বহিষ্কার হওয়া ঝালকাঠি জেলা বিএনপির তিন নেতাকে দলে ফিরিয়ে এনেছে বিএনপি। তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দলটি।

দলে ফিরিয়ে নেওয়া তিন নেতা হলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদস্য মো. মোস্তফা কামাল মন্টু, সাবেক সদস্য সরদার এনামুল হক এলিন এবং ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মোল্লা।

বুধবার (২৩ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ২০২১ সালের ২৭ ডিসেম্বর এই তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরে আবেদনের প্রেক্ষিতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo