বরগুনায় ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় ৩ ভাই নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 29, 2025,
  • 222 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা আপন তিন ভাই।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ভাই হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত এবং মো. নাদিম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করেছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাস চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo