শিরোনামঃ
ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাবো: স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে, ফলে দিনরাত ২৪ ঘণ্টাই ভয়াবহ লোডশেডিং বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম আত্মহত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের এই পাঁচ রোগে নীরবে বাংলাদেশে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ছে

ইরানে হস্তক্ষেপ করা উচিত হয়নি: ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 31, 2026,
  • 87 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানে হস্তক্ষেপ করা উচিত হয়নি: ট্রাম্প

 

ইরান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের সেখানে যাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩০ মে) ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরাক নিয়ে যা হয়েছে, আমরা খুবই খারাপ করেছি। এটা ছিল বোকামি। আমাদের সেখানে থাকা উচিত ছিল না।

তিনি আরও বলেন, আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, কিন্তু ইরানের সক্ষমতা রয়েছে।

ট্রাম্প দাবি করেন, নয় মাস আগে যদি যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা না করত, তাহলে এই মুহূর্তে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন হতো। পাশাপাশি, ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল থাকত না এবং সম্ভবত মধ্যপ্রাচ্যই থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে ছাড় দিয়েছে এবং তাদের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। কারণ যুক্তরাষ্ট্র মনে করে তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থি। আবার ইরানের সেনাবাহিনীর কিছু অংশ যারা মধ্যপন্থি নয়, তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প।

এছাড়া, যুদ্ধের ক্ষেত্রে সবকিছু ধ্বংস করে দিলে একটি দেশ দীর্ঘ সময় ধরে পুনর্গঠনে ব্যর্থ হয়, যা অতীতের যুদ্ধগুলোর একটি বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo