শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

মরক্কো: ব্রাজিলকে আটকে নতুন স্বপ্নের সোপানে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, June 14, 2026,
  • 57 সংবাদটি পঠিক হয়েছে

খেলাধুলা :: মরক্কো: ব্রাজিলকে আটকে নতুন স্বপ্নের সোপানে

কাতার বিশ্বকাপেই সেরা চারে চলে গিয়েছিল মরক্কো। আশরাফ হাকিমিদের চাকচিক্যময় পারফরম্যান্স এবং গ্যালারিতে প্রচুর ভক্ত ও সমর্থকদের প্রাণঢালা ভালোবাসায় চমকে দিয়ে মরক্কো প্রথমবারের মতো খেলে বিশ্বকাপের সেমিফাইনাল।

চার বছর পর তাদের পারফরম্যান্সে চিড় ধরা পড়েনি। বিশ্বকাপের ২৩তম আসরের প্রথম ম্যাচে মরক্কো সেই ধারাবাহিকতাই দেখাল। শীর্ষে থেকে বাছাই পর্ব পেরিয়ে আসা ব্রাজিলকে চমকে দিয়ে পয়েন্ট ভাগাভিাগি করেছে মরক্কো। ম্যাচ ১-১ গোলে ড্র।

এবার কতদূর যেতে চায় মরক্কো? দলটির ম্যানেজার মোহাম্মদ ওয়াহবিকে ব্রাজিলের সঙ্গে ম্যাচ ড্রয়ের পর বলেছেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি একই পথ বা সাফল্যের পুনরাবৃত্তি (২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর মতো) চাই কি না—না, আমি সেমিফাইনালেরও ওপারে যেতে চাই। আমরা এক পয়েন্ট পেয়েছি, কিন্তু আমরা আরও বেশি চেয়েছিলাম। এক পয়েন্ট পাওয়াও ভালো, তবে আমরা আরও উন্নতি করব।’

আশরাফ হাকিমি এই ম্যাচে বিশ্বকাপের মঞ্চে মরক্কোর হয়ে নিজের ১১তম ম্যাচটি খেলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার কোনো খেলোয়াড় হিসেবে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন। ক্যামেরুনের ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক এবং ঘানার আসামোয়াহ গিয়ানের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

রোববার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে শুরুতেই মরক্কো আক্রমণে গিয়ে খেলার চিত্র পাল্টে দেয়। প্রথমার্ধে ১২টি শটের চেষ্টা করেছিল। তাতে চমকে যায় ব্রাজিল। নিজেরাও ভুল শট, ভুল পাস দিতে শুরু করে। বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে খেলার প্রথম ১০ মিনিটের মধ্যে ৫টি শটের চেষ্টা করা ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হয়ে উঠেছে মরক্কো (১৯৬৬ সালের পর থেকে রেকর্ড অনুযায়ী)। এর আগে ১৯৬৬ সালে পর্তুগাল এই কীর্তি গড়েছিল।

ব্রাজিলের বিপক্ষে পাওয়া ১ পয়েন্টকে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি বড় করেই দেখছেন, ‘এটা সহজ ছিল না। আমরা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। যারা টুর্নামেন্টে অন্যতম ফেভারিট। আমরা ড্র করলেও পারফরম্যান্সে খুশি। তারপরও আমাদের খেলার উন্নতি করতে হবে। যেন আমরা নিজেদের পরবর্তী খেলায় আরও মনোযোগ ধরে রাখতে পারি। আশা করছি আমরা পারবো। আমাদের ইতিবাচক জিনিসগুলো মনে রাখতে চাই। এছাড়া ভুলগুলো থেকে শিখছি।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo