শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত

আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 1, 2022,
  • 332 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের এ ঘটনা ঘটে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিপ্রা হালদার (৩০) উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের দিনমজুর রতন কুমার হালদারের স্ত্রী।

নিহতের স্বামী রতন কুমার হালদার জানান, আমার দুইটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে আমার স্ত্রী কাপড় ধুয়ে ঘরে এসে হাত ভিজা অবস্থায় বিদ্যুতের ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন শিপ্রা হালদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo