শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত

গৌরনদীতে বেপারী-চাকলাদার বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 1, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

গৌরনদী উপজেলার টরকীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাস দুটির ২ চালকও রয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপর থাকায় উভয় প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টার চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ‘বেপারী পরিবহনের’ একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। অপরদিকে বরিশাল থেকে ভুরঘাটার দিকে যাচ্ছিলো ‘চাকলাদার ক্লাসিক’ নামে একটি লোকাল বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর এলাকা অতিক্রমকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বেপারী পরিবহনের যাত্রী ফজলু জানান, মহাসড়কে থাকা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তবে অপর যাত্রী কবির বলেন, বেপারী পরিবহনের চালকের অস্থিরতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বাসটির বেশিরভাগ সিটেই যাত্রী ছিলো বলে জানান তিনি। অপরদিকে কুলসুম নামে দুর্ঘটনাকবলিত লোকাল পরিবহনের বাসের যাত্রী জানান, তাদের বাসেরও বেশিরভাগ সিটে যাত্রী ছিলো। সেই হিসেবে দুই বাস মিলিয়ে ৩০ জনের মতো যাত্রী কম-বেশি আহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ২৫ জন আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। উদ্ধার কার্যক্রম শেষ হলে হতাহতের সঠিক তথ্য দিতে পারবেন।

এদিকে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন জানান, রেকার দিয়ে বাস দুটিকে পাশে সরিয়ে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। এদিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, এক চালকসহ গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo