শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বানারীপাড়ায় সদস্য পদে স্বপন ও পুতুল বিজয়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 17, 2022,
  • 276 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বানারীপাড়ায় উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের কেন্দ্রে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির হোসেন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় বানারীপাড়ায় শুধু সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া উপজেলায় (সাধারণ ওয়ার্ড-৫) সদস্য পদে নির্বাচনে ঘুড়ি প্রতিকে ৬৪ ভোট পেয়ে উপজেলার উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মামুন-উর-রশিদ স্বপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধি উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু তালা প্রতিকে ৫০ ভোট পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে (ওয়ার্ড নম্বর-২ বানারীপাড়া, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা) ৬ জন প্রতিদ্বন্ধিতা করেছেন। এদের মধ্যে বানারীপাড়ায় শিউলী রহমান পুতুল ফুটবল প্রতিকে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর প্রার্থী নাজমিন জাহান পলি দোয়াত-কলম প্রতিকে ২৫ ভোট,সারা বুলু বিশ্বাস হরিণ প্রতিকে ১ ভোট, নাজমুন নাহার ঘড়ি প্রতিকে ৭ ভোট, আয়শা রহমান বই প্রতিকে ৭ ভোট ও ইশরাত জাহান সেলিনা মাইক প্রতিকে কোন ভোট পাননি।

জানা গেছে, তিন উপজেলায় ফুটবল প্রতিকে সর্বমোট ৯০ ভোট পেয়ে শিউলী রহমান পুতুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদিকে নির্বাচন অবাধ,সুষ্ঠ’,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন ভোট কেন্দ্রে দায়িত্ব পালণ করেন।

সকাল ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মো. নুরুল আলম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন পিপিএম ( প্রশাসন ও অর্থ) ও সদ্য পদোন্নতি পাওয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী, ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বানারীপাড়া উপজেলায় পৌরসভা ও ৮ ইউনিয়নে মোট ভোটার ১২০ জন। এরমধ্যে দুইজন ইউপি সদস্য মৃত্যুবরণ করায় এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক চিকিৎসার জন্য থাইল্যান্ডে ও উপজেলার উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহাম্মেদ ননী যুক্তরাষ্ট্রে থাকায় ১১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সাধারণ সদস্য পদে ২জন ভোটার ও সংরক্ষিত সদস্য পদে একজন ভোটার কোন প্রার্থীকে ভোট দেননি। না ভোটের মত প্রার্থী নির্বাচন না করে তাঁরা ইভিএমের লাল বাটনে টিপ দিয়েছেন বলে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী জানান। এদিকে প্রথমবারের মত ইভিএমে ভোট দিয়ে ভোটাররা নতুন অভিজ্ঞতার পাশাপাশি রোমাঞ্চকর অনুভূতির কথা ব্যক্ত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo