শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

রোনালদোর হ্যাটট্রিকই আল নাসেরের স্কোর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 26, 2023,
  • 274 সংবাদটি পঠিক হয়েছে

সৌদি প্রো লিগে দারুণ খেলছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কারিশমা দেখিয়ে যাচ্ছেন। শনিবার রাতে আল নাসরের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা। তাতে আল নাসর ৩-০ গোলে দামাককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর।

দামাকের বিপক্ষে শুরু থেকে আক্রমণে আল নাসর। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচ ঘড়ির ১৮ মিনিটে প্রথম গোল আসে।

পেনাল্টি থেকে এগিয়ে যায় আন নাসর। হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে শট নিতে আসেন রোনালদো। গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপান ৩৮ বছর বয়সী তারকা।

৫ মিনিটের ব্যবধানে স্কোরলাইন দ্বিগুণ হয়। আবারো গোল পেলেন রোনালদো।

২৩ মিনিটে সতীর্থের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে পাওয়া পাসে রোনালদো বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের আবারো আনন্দে ভাসান।

বিরতির আগে তৃতীয় গোল করে পুরোপুরি চালকের আসনে আল নাসর এফসি।

৪৪ মিনিটে তৃতীয় গোল আসে। সতীর্থের কাটব্যাক থেকে রোনালদো নিখুঁতভাবে প্লেসিং করে দেন।

বিরতির পরও এই স্কোরলাইন ঠিক রেখে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে আল নাসর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo