শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে এবার বন্যায় ১৪ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, March 16, 2023,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

তুরস্কে গত মাসে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুইটি শহরে এবার দেখা দিয়েছে বন্যা। আকস্মিক এ বন্যার কারণে এরইমধ্যে শহরদু’টিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে।

বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়, বন্যার ভুক্তভোগীদের মধ্যে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। ওই ব্যক্তিরা ভূমিকম্পে গৃহহীন হয়ে যাওয়ার পর কন্টেইনারে বাস করছিলেন।

বন্যার পানিতে সানলিউরফা শহরের রাস্তায় গাড়ি ভেসে যেতে দেখা যায়। এই শহরেই ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে আদিয়ামান শহরে একটি কন্টেইনারে আশ্রয় নেয়া দুই পরিবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরটিতে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ওই কন্টেইনারে বসবাসকারী একজন নারীও ছিলেন। এছাড়া আরো অনেকেই নিখোঁজ হয়েছেন। বন্যার পর শহরের তাঁবুগুলো খালি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি জোড়া ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। এ ঘটনার পাঁচ সপ্তাহ পর এই বন্যার ঘটনা ঘটল। ভয়াবহ ওই ভূমিকম্পে তুরস্কে ৪৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo