শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বিশ্বকাপ দলে অনিশ্চিত মাহমুদউল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, April 29, 2023,
  • 313 সংবাদটি পঠিক হয়েছে

মিনহাজুল আবেদীন জানালেন, ওয়ানডে বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ অনিশ্চিত। শুক্রবার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটিতে নিজের বাসায় মিনহাজুল সাংবাদিকদের জানান, ২৪ জনের পুলে মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমও আছেন।

তিনি বলেন, ‘২৪ জন খেলোয়াড় নিয়ে আমাদের পুল। পুলে যারা আছে তাদের সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাকে প্রয়োজন মনে করা হবে তাকেই নেওয়া হবে।’ জাতীয় দল থেকে বাদ পড়ার পর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও সেভাবে রান পাননি মাহমুদউল্লাহ।

এদিকে বাজে ফর্ম ও মন্থর ব্যাটিংয়ের দরুন জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ নাঈম ঢাকা লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭১৯ রান করেছেন। মিনহাজুল বলেন, ‘নাঈম ভালো করছে। সে আমাদের এইচপি টিমে ছিল। ‘এ’ দলের সামনে সিরিজ। সেখানেও তাকে দেখব। ঢাকা লিগে অনেক খেলোয়াড় ভালো করছে। তাদেরও দেখা হচ্ছে।’

প্রধান নির্বাচক বলেন, ‘পেস বোলারদের জন্যও একটা পুল করেছি। যেখানে পেসারদের মধ্যে ১০ জন রয়েছে, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় আছে। সেখান থেকে তাকে এবারের সিরিজে যুক্ত করা হয়েছে। আশা করছি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে আরও উন্নতি করতে পারবে সে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo