শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

মেসির বিদায়ে পিএসজির ইনস্টগ্রাম ফলোয়ারে ধস!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, June 7, 2023,
  • 283 সংবাদটি পঠিক হয়েছে

লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা। আর্জেন্টাইন এই সুপারস্টার ২০২১ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।

তবে স্প্যানিশ ক্লাবে মেসি দুর্দান্ত পারফর্ম্যান্স করলেও ফরাসি ক্লাবে এসে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন এই ফুটবল জাদুকর। তাই তো মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে ক্লাবটির সঙ্গে আর চুক্তি করেননি তিনি। এদিকে, মেসির ক্লাব ছাড়ার খবরে হু হু করে কমতে শুরু করেছে পিএসজির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা।

শুক্রবার পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের জানিয়ে দিয়েছিলেন, চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাবটি ছাড়তে যাচ্ছেন মেসি। এরপর শনিবার পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলেন মেসি। যদিও শেষ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাকে। মেসির ক্লাব ছাড়ার কথা শুনেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পিএসজির ফলোয়ার কমতে থাকে।

দুই দিনে প্রায় ১ মিলিয়ন ফলোয়ার হারিয়েছে ফরাসি ক্লাবটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে পিএসজির ফলোয়ার ৬৮.৮ মিলিয়ন, যা দু’দিন আগেও ছিল ৬৯.৯ মিলিয়ন।

পিএসজি ছাড়লেও মেসির পরবর্তী গন্তব্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। মোটা অংকের অর্থের বিনিময়ে মেসিকে দলে নিতে চায় ক্লাবটি। মেসির বাবাও রাজি আল হিলালের প্রস্তাবে। সূত্র: ডেইলি মেইল, ডেইলি মিরর, খালিজ টাইমস, স্পোর্টস বাইবেল

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo