শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 2, 2023,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার (৩০ জুন) সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।

এ অনুমোদনের মধ্যদিয়ে আগামী ছয় মাসে ১৬০০ বাংলাদেশিসহ প্রায় ১৭ হাজার ‘নীল হেলমেট’ দেশ ছাড়বে।

ইউএন নিউজ ওয়েবসাইট অনুসারে, মালিতে দশক-পুরোনো জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন শনিবার (১ জুলাই) থেকে তার উপস্থিতি প্রত্যাহার শুরু করবে। যা ২০২৪ সালের ১ জানুয়ারি সম্পূর্ণভাবে শেষ হবে।

এর আগে, মালির সরকার পশ্চিম আফ্রিকার দেশ থেকে অনতিবিলম্বে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছিল। এ শান্তিরক্ষা মিশনে ১৬৩৬ বাংলাদেশি সেনাসহ ১৭০০০ সৈন্য মোতায়েন ছিল।

গত ১৭ জুন এজেন্স ফ্রান্স-প্রেসে (এএফপি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলাই দিওপ মালিতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ মিশনের তীব্র নিন্দা করেছেন। শান্তিরক্ষার এ মিশনটি মিনুসমা নামেও পরিচিত।

জাতিসংঘের তথ্যানুসারে, শান্তিরক্ষার এ মিশনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী দেশ। এতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ১৩৪৮ জন, পুলিশের ২৪০ জন ও ৪৮ জন অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

মালিতে ২০১৩ সালে জিহাদি দখল প্রতিরোধে জাতিসংঘের মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বাংলাদেশি কর্মী মারা গেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo