শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 2, 2023,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের বিপক্ষে কোন একাদশ নিয়ে খেলবে, সেটি ১৯ ঘণ্টা আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলা একই একাদশ নিয়েই মাঠে নামছে তারা।

পেস বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ আছেন। লেগ স্পিনার শাদাব খানের ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে সালমান আলি আগা ও পার্ট-টাইম বোলার ইফতিখার আহমেদ রয়েছেন পাকিস্তান দলে।

ভারতও তিন পেসার, দুই স্পিনার ও এক পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ গড়েছে। পেস বোলিং আক্রমণে আছেন মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুর। স্পিন আক্রমণে অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও চায়নাম্যানখ্যাত কুলদিপ যাদব আছেন একাদশে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo