শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশাল থেকে ২৯ টন ইলিশ গেল ভারতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 23, 2023,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

 

\\দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুই দফায় ২৯ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে দ্বিতীয় চালান পাঠানো হয়। এর আগে প্রথম চালান পাঠানো হয় ২০ সেপ্টেম্বর।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল। তিনি জানান, বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। টুটুলের মালিকানাধীন মাহিমা এন্টারপ্রাইজ। এছাড়া তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সি গোল্ড এন্টারপ্রাইজ।

অনুমতি পাওয়া রপ্তানিকারক প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ পাঠাতে পারবে। অনুমতি পেয়ে প্রথম চালান বুধবার রাতে পোর্ট রোড মোকাম থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। প্রথম চালানে ১৯ টন ইলিশ পাঠানো হয়। শুক্রবার রাতে দ্বিতীয় চালানে ১০ টন পাঠানো হয়।

স্থানীয় বাজারের মূল্য বিবেচনায় ভারতে পাঠানো মাছ তুলনামূলক কম দামে পাঠানো হয়েছে। ভারতে রপ্তানি করা ৬০০ থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ শুক্রবার নগরীর পোর্ট রোড বাজারে ৫৮ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে। সেই হিসাবে প্রতিকেজি বিক্রি হয় ১ হাজার ৪৫০ টাকা। আর ভারতে পাঠানো ইলিশের প্রতিকেজির দাম পড়ছে ১০ ডলার হিসেবে ১ হাজার ১০০ টাকা। স্থানীয় বাজারের তুলনায় ৩৫০ টাকা কম দামে মাছ গেছে ভারতে।

পোর্ট রোডের মাছ ব্যবসায়ী জুয়েল জানান, শুক্রবার পোর্ট রোড বাজারে এলসি সাইজের ইলিশ ৫৮ হাজার, কেজি সাইজের ইলিশ ৬৩ হাজার, এক কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ ৬৮ হাজার ও দেড় কেজি সাইজের ইলিশ ৭৬ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে।

পোর্ট রোডের ব্যবসায়ী খান হাবিবুর রহমান বলেন, রপ্তানির নির্ধারিত পরিমাণের ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। এখন পর্যন্ত দুটি চালান গেছে। নদী ও সাগরে ইলিশ তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। এজন্য স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না ক্রেতারা।

যদিও বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমরা আশা করছি সেপ্টেম্বরের শেষ দিকে প্রচুর ইলিশ ধরা পড়বে জালে। কারণ ওই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়লে ইলিশ বাড়বে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo