শিরোনামঃ
বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত জনগন Global University Bangladesh-এর আইন বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালে দিন-রাত তীব্র লোডশেডিংয়ে দিশেহারা মানুষ বরিশালে জানালার গ্রিলে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে যে কারনে বাড়ছে প্রযুক্তিপণ্যের চাহিদা বরিশালে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা বরিশালে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষক আ’হ’ত, আতঙ্কে শিক্ষার্থীরা পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে শিশুসহ ৪ ডাকাত আটক ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

বরিশালে জানালার গ্রিলে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 12, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

গৌরনদী প্রতিনিধি :: বরিশালে জানালার গ্রিলে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে মোমেনা বেগম (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে জানালার গ্রিলের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) গভীর রাত ৩টার দিকে বরিশাল জেলার গৌরনদী পৌরসভার টরকী বন্দর এলাকার ছাগলহাটা থেকে মোমেনার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোমেনা ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কানারামপুর গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন দুবাইয়ে বসবাস করতেন। সেখানে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের সোহাগ রাঢ়ীর সঙ্গে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় তিন বছর আগে দুবাইয়ে তাদের বিয়ে হয়। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন।

মোমেনার ছোট বোন দিনা বেগম জানান, তার বোন প্রায় আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় ১৫ দিন আগে স্বামী সোহাগ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি টরকী বন্দরের ছাগলহাটা এলাকায় মন্টু সরদারের ভাড়া বাসায় শাশুড়ি, দেবর ও জায়ের সঙ্গে বসবাস করছিলেন।

দিনা বেগমের অভিযোগ, দেশে ফেরার পর থেকেই স্বামী সোহাগ মোবাইল ফোনে মোমেনাকে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। সোমবার বিকেলে জরুরি প্রয়োজনে মোমেনা বাসার বাইরে যান। রাতে ফিরে আসার পর তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, রাত ১২টার দিকে বিদেশ থেকে সোহাগ তাকে ফোন করে মোমেনার কক্ষের দরজা বন্ধ থাকার বিষয়টি জানান। পরে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে ওই বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

পরে মোমেনার দেবর রাহাত রাঢ়ী (১৭) ও তার মায়ের সহযোগিতায় দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোমেনাকে দেখতে পান তারা।

জিয়াউর রহমানের ভাষ্য, মোমেনার দুই পা হাঁটু পর্যন্ত মেঝেতে ছিল। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মো. আব্দুল্লাহ মিয়া অভিযোগ করেন, তার মেয়ে আত্মহত্যা করেননি। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

তিনি আরও বলেন, এরই মধ্যে নিহতের শাশুড়ি ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo