শিরোনামঃ
বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত জনগন Global University Bangladesh-এর আইন বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালে দিন-রাত তীব্র লোডশেডিংয়ে দিশেহারা মানুষ বরিশালে জানালার গ্রিলে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে যে কারনে বাড়ছে প্রযুক্তিপণ্যের চাহিদা বরিশালে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা বরিশালে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষক আ’হ’ত, আতঙ্কে শিক্ষার্থীরা পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে শিশুসহ ৪ ডাকাত আটক ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

বরিশালে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 12, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা

বরিশালের গৌরনদীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্য ইউনিয়নে পাঠানোর অভিযোগে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক করেছেন স্থানীয় কৃষকেরা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম সার ডিলার সিরাজ হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার খান্জাপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বটতলা এলাকায় সারবোঝাই একটি ভ্যান আটক করেন স্থানীয় কৃষকেরা।

পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং ভ্যানচালক ও সার ডিলার সিরাজ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভ্যান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়।

ভ্যানচালক রাশেদ জানান, সকালে তিনি টরকি বন্দরে মাছ নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ হাওলাদার তাঁকে ওই সারগুলো খান্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার সার বিক্রেতা কমলের দোকানে পৌঁছে দিতে বলেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিলার সিরাজ হাওলাদার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী শেখ বলেন, জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত না করে এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অন্য ইউনিয়ন বা উপজেলায় পাঠানো বিধিসম্মত নয়। কৃষকদের জন্য বরাদ্দ করা সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo