শিরোনামঃ
বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের ফুলের শুভেচ্ছা উজিরপুরে ৭৫ লাখের সড়কে দুই মাসেই ধস: তদারকি নিয়ে প্রশ্ন, আঙুল এলজিইডির দিকে বরিশালে ইয়াবা কিনতে গিয়ে গণধোলাই এর শিকার কলেজ কর্মচারী কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু মৃত মুক্তিযোদ্ধার গেজেট নিয়ে ‘নাম কাড়াকাড়ি’, ১০ মাসেও শেষ হয়নি তদন্ত মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা: ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তা বদলি বাড়ল জ্বালানি তেলের দাম বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক তাজা মাছের চড়া দাম, ঘুষের বাজার নামে পরিচিত বরিশালের চৌমাথা বাজার

বরিশালে ইয়াবা কিনতে গিয়ে গণধোলাই এর শিকার কলেজ কর্মচারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 20, 2026,
  • 10 সংবাদটি পঠিক হয়েছে

গৌরনদী প্রতিনিধি :: বরিশালে ইয়াবা কিনতে গিয়ে গণধোলাই এর শিকার কলেজ কর্মচারী

বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে এসে স্থানীয় জনতার হাতে অবরুদ্ধ ও গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী। পরিস্থিতি বেগতিক দেখে নিজের ব্যবহৃত মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ ঘটনাস্থলেই ফেলে রেখে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন নিজেকে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী মাদারীপুর জেলার ডাসার এলাকার বাসিন্দা। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত। সম্প্রতি তিনি ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর এলাকার এক চিহ্নিত মাদক কারবারির কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলে ফিরছিলেন মাসুম। তিনি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে সন্দেহজনক চলাফেরার কারণে একদল স্থানীয় যুবক তার পথরোধ করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনা জানাজানি হলে আশপাশের ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে তাকে গণধোলাই দেয়। উত্তেজনার একপর্যায়ে গণধোলাই থেকে বাঁচতে মাসুম তার মোটরসাইকেল, মোবাইল ও মানিব্যাগ ফেলে দ্রুত সটকে পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত মাইনুর হাসান মাসুমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি সম্পর্কে তিনি পূর্বে অবগত ছিলেন না। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo