শিরোনামঃ
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ প্রবাসীসহ নিহত ৩ ডিসেম্বরকে ‘টার্গেট’, মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চিকিৎসক-নার্স সংকট, নেই পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র: মেহেন্দিগঞ্জে স্বাস্থ্যসেবায় নাজুক পরিস্থিতি নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার বরিশালে সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  বরিশাল বিমানবন্দরে অচলাবস্থা ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বরিশালে মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা বরিশালে মসজিদের ভেতরে মিলল এক মুয়াজ্জিনের মরদেহ আগামী ২৪ ঘণ্টায় দেশের যেসব জেলায় বন্যা হতে পারে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 29, 2026,
  • 18 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের
বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

জাকির হোসেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। সবশেষ তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাউশিতে ছিলেন। তাকে বরিশালের ব্রজমোহন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই দিন অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo