শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

গলাচিপায় গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 29, 2022,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম শাখারিয়া-আমখোলা সড়কস্থ এলাকা থেকে মো. সেলিম মিয়াকে (৪৫) আটক করেন। এসময় মাদকের সঙ্গে জড়িত থাকায় সেলিমের স্ত্রী ফলোয়ার বেগমকেও (৪০) আটক করা হয়।

আটককৃত সেলিম মিয়ার বিরুদ্ধে গলাচিপা থানায় এক ডজন মাদক মামলা রয়েছে। সেলিম উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়ার রামধুলার বাসিন্দা ইসমাইল মিয়ার ছেলে। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি একে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের ওসি একে এম আজমল হুদা বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে মাদকদ্রব্য এনে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করতো। এমন তথ্যের ভিত্তিতে সেলিম ও তার স্ত্রী ফলোয়ারকে হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo