শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বিদেশি ভ্লগারকে হেনস্তাকারী সেই ভিক্ষুক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 3, 2023,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকায় অস্ট্রেলীয় ভ্লগার লুক ডামান্তকে হেনস্তা করা সেই ভিক্ষুককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। ফেসবুক পেজে এক পোস্টে এমন খবর দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাকে গ্রেফতার করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ত।

ফেসবুক পেজে এক পোস্টে ওই ব্যক্তির ছবি দিয়ে টুরিস্ট পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা সবসময় আমাদের অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই।

ট্যুরিস্ট পুলিশের এসআই আতাউর রহমান  বলেন, ডিস্টার্ব করার জন্য পল্টন থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এরপর লুক ডামান্ত তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়ে লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ।

এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশে এখন পর্যন্ত কাটানো মুহূর্তগুলো অবিশ্বাস্য ছিল, কিন্তু প্রতিটি দেশেই সবসময় কিছু খারাপ লোক থাকবে। এই কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।

আমি বাংলাদেশের সব জায়গা ঘুরে দেখতে এবং আশ্চর্যজনক সংস্কৃতিকে গ্রহণ করতে পেরে উত্তেজিত।

লুক ডামান্ত ওই ভিক্ষুককে আঘাত না করার অনুরোধ জানিয়ে লিখেছেন, আপনি যদি লোকটিকে বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ- দয়া করে তাকে আঘাত করবেন না বা খারাপ কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে।

সম্প্রতি হোটেল থেকে বেরিয়ে রাজধানীর একটি এলাকায় হাঁটছিলেন লুক ডামান্ত। সে সময় অনেকটা সাবলিল ইংরেজিতে লুক ডামান্তকে স্বাগত জানান ওই ব্যক্তি। তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় এই ভ্লগারের সঙ্গে কথা বলতে থাকেন ওই ভিক্ষুক। শেষ পর্যন্ত তার কাছ থেকে ২৫০ টাকাও চেয়ে নেন।

এরপরও বিদেশি ভ্লগারের সঙ্গে যেতে থাকেন তিনি। অনেকবার স্যার বলে সম্বোধন করেও তাকে ছাড়াতে পারেননি লুক ডামান্ত। শেষে তার কাছে অনুনয় বিনয় করে সাহায্য চান বয়স্ক ওই ব্যক্তি। এক পর্যায়ে তা অতিমাত্রায় পৌঁছয়। এ সময় লুক ডামান্ত মোবাইলে কল করার অভিনয় করে তার থেকে নিষ্কৃতি পান। শেষে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন ও ওই ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

এই ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে যায়। এরপরই বাংলাদেশি নেটিজেনরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। অনেকে ওই ব্যক্তিকে গ্রেফতারের আবেদন জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo