শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠিতে নকলের সহ‌যো‌গিতা করায় শিক্ষক‌কে অর্থদন্ড!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 2, 2023,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

 

ঝালকাঠির নল‌ছি‌টি‌তে নকলে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে পরীক্ষার্থীকেও বহিস্কার করা হয়েছে ।

 

 

ঝালকাঠির নলছিটিতে মঙ্গলবার (২‌ মে ) এসএসসি দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী প্রথমপত্র পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে এ কে আজাদ নামে এক শিক্ষককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অসদোপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

 

 

নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাদরাসা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা এ দন্ডাদেশ দেন।

 

পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাদরাসা কেন্দ্রে নকলের মহোৎসব চলছিল। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা কেন্দ্রে প্রবেশ করেন। তিনি এক শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। এ সময় অসদোপায় অবলম্বনের দায়ে সরমহল দাখিল মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

অর্থদন্ডপ্রাপ্ত শিক্ষক এ কে আজাদ নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক।

 

 

কেন্দ্র সুপার মাওলানা মো. বাহাউদ্দিন নাসিম জানান, পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষক পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপা‌শি দায়িত্ব থেকে প্রত্যাহার করে‌ছেন। সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo