শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

৫ মাস ধরে বেতন বন্ধ পাকিস্তানি ক্রিকেটারদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 28, 2023,
  • 419 সংবাদটি পঠিক হয়েছে

পাকিস্তানি ক্রিকেটারদের বেতন আটকে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হয়তো এ কারণেই বিশ্বকাপে বাবর আজমদের ছন্নছাড়া পারফরম্যান্স!

বিশ্বকাপের ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা চলতি আসরে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে মিশন শুরু করে। এরপর টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায়।

নিজেদের শেষ তিন ম্যাচে পাকিস্তান যদি বিশ্বকাপের হট ফেভারিট নিউজিল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বাংলাদেশকে হারাতে পারে তাহলে তাদের সেমিফাইনালে খেলার ক্ষিণ সম্ভাবনা রয়েছে।

তবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারানো কঠিন ব্যাপার। বিশেষ করে নিউজিল্যান্ড চলতি আসরে দুর্দান্ত ক্রিকেট খেলছে। তারা ইতোমধ্যে ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে সেমির পথেই আছে। তাদের হারানো পাকিস্তানের জন্য সহজ হবে না।

বিশ্বকাপে পাকিস্তানের এমন কঠিন পরিস্থিতির মধ্যেই দলটির সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, গত পাঁচ মাস ধরে বাবর আজমরা কোনো বেতন পাননি। যে কারণে দলের ড্রেসিংরুমের অবস্থা মোটেও ভালো নেই।

পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভিতে রশিদ লতিফ বলেছেন, ‘পাকিস্তানের মিডিয়ায় বহু জিনিস দেখানো হচ্ছে। অনেক কিছুই হয়ত ভুয়া খবর। আমি সত্যিটা বলছি। যেটা অনেকদিন চাপা রয়েছে। বাবর আজম গত কয়েকদিন ধরেই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে উনি কোনও প্রতিউত্তর দিচ্ছেন না। এমনকি পিসিবির সিইও সালমান নাসেরও এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর উসামা ওয়ালহাকেও মেসেজ করেছিল বাবর। পিসিবির তরফে নাকি বলা হয়েছে, বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে কেন্দ্রীয় চুক্তি রয়েছে তা পর্যালোচনা করা হবে।’

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বাবর আজমদের সঙ্গে বেতন নিয়ে ঝামেলা চলছিল পিসিবির। সেই জন্যই পাঁচ মাসের বেতন আটকে রয়েছে ক্রিকেটারদের।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo