শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

আমাদের সাংবিধানিক অধিকার (ভোট) সুরক্ষিত রাখতে ঐক্য ও সচেতনতার বিকল্প নেই: নূরুল ইসলাম মনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 31, 2026,
  • 66 সংবাদটি পঠিক হয়েছে

আমাদের সাংবিধানিক অধিকার (ভোট) সুরক্ষিত রাখতে ঐক্য ও সচেতনতার বিকল্প নেই: নূরুল ইসলাম মনি

বরগুনা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী ভোরা হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, আমি অতীতেও জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছি। কিন্তু বেতাগী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারেননি। ফলে এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করুন।

তিনি আরও বলেন, আপনাদের সমর্থনে আমি আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে উন্নয়ন কার্যক্রমের সূচনা হবে সরিষামুড়ী এলাকা থেকেই। একটি চক্র এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন সর্বপ্রথম দায়িত্বশীল নাগরিক হিসেবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার সুরক্ষিত রাখতে হলে ঐক্য ও সচেতনতার বিকল্প নেই।

জনসভায় উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ এলিজা আক্তার, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব নূরুল আমিন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৭৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২২টি। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশায় পুরো এলাকায় এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ ও প্রস্তুতি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo