শিরোনামঃ
কেন জুম্মার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়? বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে একই ফ্লোরে হাম ও সাধারণ শিশু রোগীর চিকিৎসায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য। চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেপ্তার নগরবাসীর সেবায় গতি আনতে বরিশাল সিটি করপোরেশনের নতুন নির্দেশনা তফসিল সেপ্টেম্বরে, স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষাংশে: সিইসি শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা বরগুনায় প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমনি নিবাসে,প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা ১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার ঝালকাঠিতে দুই শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 28, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার

 

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা ও মাঠপর্যায়ের জনবল সংকট কাটানোর লক্ষ্যে বাংলাদেশ পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নতুন করে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পদক্ষেপ নিয়েছে। এসব পদ সৃজিত হলে অন্যান্য অঞ্চলের মতো রংপুর জেলাতেও অনুপাত অনুযায়ী পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি পাবে। একই সঙ্গে রাজস্ব বাজেটের আওতায় আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে।

গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পুলিশের প্রস্তাবিত ৪ হাজার এসআই (গ্রেড-১০) নিয়োগ নিয়ে আলোচনা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo