শিরোনামঃ
কেন জুম্মার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়? বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে একই ফ্লোরে হাম ও সাধারণ শিশু রোগীর চিকিৎসায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য। চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেপ্তার নগরবাসীর সেবায় গতি আনতে বরিশাল সিটি করপোরেশনের নতুন নির্দেশনা তফসিল সেপ্টেম্বরে, স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষাংশে: সিইসি শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা বরগুনায় প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমনি নিবাসে,প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা ১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার ঝালকাঠিতে দুই শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

নগরবাসীর সেবায় গতি আনতে বরিশাল সিটি করপোরেশনের নতুন নির্দেশনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 28, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: নগরবাসীর সেবায় গতি আনতে বরিশাল সিটি করপোরেশনের নতুন নির্দেশনা

নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে স্থানীয় সরকার কর্তৃক গঠিত সিটি করপোরেশনের কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় সিটি করপোরেশনের চলমান বিভিন্ন কার্যক্রম, নগর উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নগরবাসীর দৈনন্দিন সেবা প্রদানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের প্রধান দায়িত্ব। নাগরিকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন একটি সমন্বিত প্রক্রিয়া। শুধু একটি শাখা বা বিভাগের উদ্যোগে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।’

সভায় নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কার্যকর সমন্বয়, নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবা কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ সময় কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক বলেন, ‘কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। নাগরিকদের অভিযোগকে গুরুত্ব দিয়ে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নগর উন্নয়নের প্রতিটি কাজে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’

সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নাগরিক সেবাকে আরও সেবাবান্ধব ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নগরীর উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে নগরবাসীর কল্যাণে সিটি করপোরেশনের চলমান কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo