শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠিতে ভাস্কর শিল্পীকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 8, 2022,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

 

ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্টাটাস দেওয়ায় ঝালকাঠিতে আতিকুল ইসলাম (৩৮) নামে এক ভাস্কর শিল্পীকে মাদকসেবীরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে শহরের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

আহত আতিকুল ইসলাম অভিযোগ করেন, গত ৩০ আগস্ট শহরের আমতলা এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন তিনি। এর পরে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করে। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়। বুধবার রাত ১২টার দিকে শহরের মিনিপার্ক এলাকা থেকে মোটরসাইকেল আমতলা সড়কের বাসার সামনে আসলে অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। তিনি দাবি করছেন, ফেসবুকে স্টাটাস দেওয়ায় মাদকসেবীরাই তাঁর ওপর হামলা চালিয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন আতিকুল ইসলাম বলেন, মাদকসেবীরা আমার ওপর হামলা চালিয়ে যাওয়ার সময় এলাকা ছেড়ে চলে যেতে বলেছে। আমি যদি দুএক দিনের মধ্যে আমতলা এলাকা না ছাড়ি, তাহলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় তাঁরা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা করলেও আমার ওপর আবার হামলা হতে পারে। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি ভিকটিম নিজেই পুলিশের কাছে জানিয়েছে, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo