শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পাথরঘাটার বিধবা ভাতার টাকা যায় ইউপি সদস্যের পেটে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 9, 2022,
  • 321 সংবাদটি পঠিক হয়েছে

 

বরগুনা প্রতিনিধি:: পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নাসিরউদ্দিন মেম্বারের বিরুদ্ধে বিধবা ভাতা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া যায়।

অভিযোগকারী হালিমা বলেন নাসির মেম্বার আমাকে বিধবা ভাতা দেবে বলে আমার ভোটার আইডি কার্ড নিয়ে বিধবা ভাতার কার্ড করে দিয়েছে। আমি দুই বছরের মধ্যে একবার আমাকে পাঁচশত টাকা নাসির মেম্বার দিয়েছে আর কোন টাকা আমি পাই নাই। বাকি টাকা মেম্বার আত্মসাৎ করে।

স্থানীয় লোক নিয়ে পাথরঘাটা সমাজসেবা অফিসে গেলে দেখা যায় আমার বিধবা ভাতার টাকা নাসির উদ্দিন মেম্বারের মোবাইল বিকাশ এই নাম্বারে ০১৭১৫৪৫২২৩৮ টাকা যেত।

মহিলা মেম্বার তানজিলা বলেন এ বিষয়ে আমি জানি হালিমা আমার কাছে এসেছিল আমি নাসির উদ্দিন মেম্বারকে বিষয়টি বলেছি। স্থানীয়রা বলেন সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন বিধবা ভাতা ভস্ক ভাতা প্রতিবন্ধী ভাতা জেলেদের কাড সহ এলাকায় তার অনেক অনিয়ম ও কুকর্ম রয়েছে।

বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন বিষয়টি দুঃখজনক তবে আমার কাছে অনেকে বিষয়টি বলছে। সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন মেম্বার সত্যতা স্বীকার করে বলেন আমার মোবাইল নম্বরে হালিমার টাকা আসছে কিভাবে আসছে আমি এ বিষয়ে বলতে পারি না আমার মনে হয় হালিমা আমার নাম্বার সমাজসেবা অফিসে দিয়েছিল ইতিমধ্যে আমি হালিমাকে তিন হাজার টাকা ফের দিয়েছি।

পাথরঘাটা উপজেলা সমাজসেবা অফিসার বলেন হালিমার টাকা যে নাম্বারে যেত সেই নাম্বার আমরা তাকে দিয়েছি।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo